National
মিশুক মুনীরের ছিল স্বতন্ত্র নান্দনিক দৃষ্টিভঙ্গি
চিত্রগ্রহণে নান্দনিকতা ও দেশের সম্প্রচার সাংবাদিকতায় স্বতন্ত্র সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি তৈরির রূপকার মিশুক মুনীরকে স্মরণ করলেন তাঁর স্বজন, সহকর্মী ও বন্ধুরা। আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অন
লেখক নিজস্ব প্রতিবেদক151K বার পড়া

চিত্রগ্রহণে নান্দনিকতা ও দেশের সম্প্রচার সাংবাদিকতায় স্বতন্ত্র সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি তৈরির রূপকার মিশুক মুনীরকে স্মরণ করলেন তাঁর স্বজন, সহকর্মী ও বন্ধুরা। আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের ‘মিশুক মুনীর স্মৃতি পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়। লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্ট ও মিশুক মুনীরের পরিবারের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
জুরিবোর্ডের মূল্যায়নে এবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার ও সম্মাননা স্মারক পেয়েছেন বরকত হোসেন পলাশ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের লিটু। অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর।


