National
আহমদ রফিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি
আহমদ রফিক সব সময় নিজেকে নিজেই অতিক্রম করে গেছেন। বামপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর গভীর যুক্ততা ও কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ থাকলেও পার্টির সংকীর্ণ আনুষ্ঠানিকতা তাঁকে পীড়িত করেছিল। তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে ওঠেননি। জীব
লেখক নিজস্ব প্রতিবেদক183K বার পড়া

আহমদ রফিক সব সময় নিজেকে নিজেই অতিক্রম করে গেছেন। বামপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর গভীর যুক্ততা ও কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ থাকলেও পার্টির সংকীর্ণ আনুষ্ঠানিকতা তাঁকে পীড়িত করেছিল। তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে ওঠেননি। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
ভাষাসংগ্রামী ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিকের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথাগুলো উঠে আসে।
আজ শনিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘মহিমা তব উদ্ভাসিত’ শিরোনামে এ স্মরণসভার আয়োজন করে ‘খামখেয়ালী সভা’। অনুষ্ঠানে আহমদ রফিকের স্মৃতিচারণা করেন বক্তারা।


