National
এক কারখানায় ২ বছরে সার উৎপাদন হয়েছে তিন দিন, আরেক কারখানা ১৯ মাস ধরে বন্ধ
গ্যাস–সংকটের কারণে যমুনা সার কারখানায় গত দুই বছরে সার উৎপাদন করা হয়েছে মাত্র তিন দিন। আশুগঞ্জ সার কারখানায় ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটিকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ
লেখক বিশেষ প্রতিবেদক112K বার পড়া

গ্যাস–সংকটের কারণে যমুনা সার কারখানায় গত দুই বছরে সার উৎপাদন করা হয়েছে মাত্র তিন দিন। আশুগঞ্জ সার কারখানায় ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটিকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।
এ পরিস্থিতিতে সারসংকট নিরসন ও ব্যয় কমিয়ে আনতে দেশে সার উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



