National
ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের রায় থেকে খালাস চেয়ে তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার আপিল
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মাদ্রাসাটির তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা। এ ছাড়া এ মামলায় হাইকোর্টের রায়ে
লেখক নিজস্ব প্রতিবেদক180K বার পড়া

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মাদ্রাসাটির তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা। এ ছাড়া এ মামলায় হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি খালাস চেয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন।
হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে চারজনের আপিল দায়ের করার তথ্য জানিয়েছেন তাঁদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।



