National
নেত্রকোনায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ঢাকা থেকে তরুণ গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের
লেখক প্রতিনিধি178K বার পড়া

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম রবিউল আওয়াল (২৪)। তিনি পূর্বধলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ধর্ষণের শিকার নারীর (৩২) প্রতিবেশী।



