National
কিশোর গ্যাং, মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান গ্রেপ্তার
চট্টগ্রামে কিশোর গ্যাং, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত রোববার সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবদলের সংগঠক পরিচয় দেন। গতকাল মঙ্গলবার রাতে জেলার পটিয়া থেকে তাঁকে গ্রেপ্তার ক
লেখক নিজস্ব প্রতিবেদক78K বার পড়া

চট্টগ্রামে কিশোর গ্যাং, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত রোববার সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবদলের সংগঠক পরিচয় দেন। গতকাল মঙ্গলবার রাতে জেলার পটিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা–পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পটিয়া থেকে মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।



