National
নয়াপল্টনে গাড়ির ‘ধাক্কায়’ যুবক নিহত
রাজধানীর নয়াপল্টনে অজ্ঞাত একটি গাড়ির ‘ধাক্কায়’ মিজান হাওলাদার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক137K বার পড়া

রাজধানীর নয়াপল্টনে অজ্ঞাত একটি গাড়ির ‘ধাক্কায়’ মিজান হাওলাদার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আজ বুধবার ভোর পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করছে তারা।
নিহত মিজানের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। বাবার নাম মফিজ হাওলাদার।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে মিজানকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুতগতির কোনো গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।



