National
আইফোন বিক্রির বিজ্ঞাপন, কিনতে এসে ইমামকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ
ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম সামিউল ইসলাম (১৯)। এটি দেখে দুই যুবক গতকাল মঙ্গলবার রাতে বড়াইগ্রামের নগর বাজারে আসেন। অভিযোগ উঠ
লেখক প্রতিনিধি132K বার পড়া

ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম সামিউল ইসলাম (১৯)। এটি দেখে দুই যুবক গতকাল মঙ্গলবার রাতে বড়াইগ্রামের নগর বাজারে আসেন। অভিযোগ উঠেছে, আইফোনটি যাচাই করার কথা বলে সামিউলকে মোটরসাইকেলে তুলে নিয়ে ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে মারধর করে মুঠোফোনটি ছিনিয়ে নেন ওই দুই যুবক।
অভিযোগকারী সামিউল ইসলাম বড়াইগ্রামের থানাইখাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।



