National
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন, আটক ৫
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্
লেখক নিজস্ব প্রতিবেদক189K বার পড়া
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে ঘটেছে এই ঘটনা।
নিহত কিশোরের নাম মোহাম্মদ হৃদয় (১৬)। সে স্থানীয় ওয়ারলেস কলোনি বাজারে ভ্যানে সবজি বিক্রি করত। আটক পাঁচজনও একই এলাকার। তারা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। কিশোর গ্যাংটি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছে পুলিশ।



