National
মুন্সিগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আটক
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকার মিরপুর-১-এর পাইকপাড়া এলাকা থেকে তাঁকে আটক
লেখক প্রতিনিধি103K বার পড়া

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকার মিরপুর-১-এর পাইকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীনগর থানার পুলিশের যৌথ দল।
আজ বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান। তিনি বলেন, শরিফুজ্জামান মিরপুর-১ এলাকায় তাঁর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাতেই তাঁকে মুন্সিগঞ্জে আনা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।



