National
নানাবাড়ির পেছনে পাতা কুড়াচ্ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা ১১ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর প্রথমে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে গতকাল সোমবার শিশুটির নান
লেখক নিজস্ব প্রতিবেদক148K বার পড়া

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা ১১ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর প্রথমে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে গতকাল সোমবার শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত কিশোর (১৭) উপজেলার পাঁচবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। পুলিশ ইতিমধ্যে ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



