National
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪
বরাবরই শোনা যায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীরা আহত হন। পাথর নিক্ষেপ করা ব্যক্তিরা খুব কমই ধরা পড়েন। এবার ঘটেছে উল্টো ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ অ
লেখক নিজস্ব প্রতিবেদক180K বার পড়া

বরাবরই শোনা যায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীরা আহত হন। পাথর নিক্ষেপ করা ব্যক্তিরা খুব কমই ধরা পড়েন। এবার ঘটেছে উল্টো ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ অভিযোগে ট্রেনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাতে রাজশাহী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এর পর থেকেই বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



