National
স্বামীকে নিয়ে মদ্যপান যুবকের, পরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ্যপান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে থানায় লি
লেখক নিজস্ব প্রতিবেদক170K বার পড়া

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ্যপান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
পুলিশ সূত্রে জানা জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। নিজেদের বাড়িঘর না থাকায় তাঁরা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে থাকেন। তাঁর স্বামী মাদকাসক্ত। ঘটনার দিন শাহজাহান ও তাঁর স্বামী স্থানীয় একটি বাড়িতে গিয়ে মদ পান করেন।



