National
‘ট্রান্সজেন্ডার বিয়ে’ ঘিরে জালিয়াতির অভিযোগ, রোধে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নয়
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গত ১০ জুলাই হওয়া ট্রান্সজেন্ডার বিয়েকে কেন্দ্র করে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও প্রতারণামূলক ব্যবহার, মিথ্যা পরিচয় দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে
লেখক নিজস্ব প্রতিবেদক125K বার পড়া
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গত ১০ জুলাই হওয়া ট্রান্সজেন্ডার বিয়েকে কেন্দ্র করে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও প্রতারণামূলক ব্যবহার, মিথ্যা পরিচয় দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন। ওই সব অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।



