National
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে, হাতে প্ল্যাকার্ড ও গায়ে কাফনের কাপড়
চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জামালপুরের ৫১ সহকারী শিক্ষক প্রার্থী অনশনে বসেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু
লেখক প্রতিনিধি111K বার পড়া

চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জামালপুরের ৫১ সহকারী শিক্ষক প্রার্থী অনশনে বসেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ বেলা ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে দেখা যায়, বারান্দায় সারি করে বসে আছেন ২৫–৩০ প্রার্থী। কারও হাতে নিয়োগসংক্রান্ত কাগজপত্র, কারও হাতে প্ল্যাকার্ড। আবার একজনের গায়ে কাফনের কাপড়। অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন।



