National
তথ্য কমিশন গঠন নিয়ে বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি: ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দুই বছর দুই মাস ধরে তথ্য কমিশন না থাকায় বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি হয়েছে। পৃথ
লেখক নিজস্ব প্রতিবেদক97K বার পড়া
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দুই বছর দুই মাস ধরে তথ্য কমিশন না থাকায় বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে এত দীর্ঘ সময় তথ্য কমিশন না থাকার নজির নেই।
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত তথ্য অধিকার সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার ২০২৬ উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।



