National
রাতে স্বামীর মৃত্যুর পর সকালে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন স্ত্রী, একসঙ্গে দাহ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাতে ক্যানসার আক্রান্ত স্বামীর মৃত্যুর পর সকালে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে বাড়ির পাশের রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে
লেখক প্রতিনিধি44K বার পড়া

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাতে ক্যানসার আক্রান্ত স্বামীর মৃত্যুর পর সকালে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে বাড়ির পাশের রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্বজনেরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত-মালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি হলেন হরেন চন্দ্র বর্মণ (৮২) ও নিত্য বালা (৭৫)। তাঁরা কিসমত-মালিগাঁও এলাকার বাসিন্দা। তাঁরা তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।



