National
দাম বাড়ানোর পর কীভাবে জ্বালানি তেলের সংকট কেটে গেল, বিপিসির কাছে জানতে চাইল কমিটি
জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে জ্বালানির মূল্
লেখক বিশেষ প্রতিবেদক200K বার পড়া

জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা নিতে বিপিসিকে সুপারিশ করে কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



