National
ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনার চার দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থাপনার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে সীমিত পরিসরে টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্য পরাম
লেখক নিজস্ব প্রতিবেদক118K বার পড়া

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনার চার দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থাপনার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে সীমিত পরিসরে টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। গতকাল সোমবারের তুলনায় আজ মঙ্গলবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটির ওই কক্ষে বিদ্যুতের সংযোগ দিয়ে একটি সিলিং ফ্যান লাগানো হয়েছে। অন্যান্য কক্ষও পরিষ্কার করা হয়েছে এবং সেখানেও বিদ্যুতের সংযোগ দিয়ে পাখা বসানো হয়েছে। তবে এখনো পানির সংযোগ চালু হয়নি। শৌচাগারও পুরোপুরি মেরামত করা হয়নি। ফলে স্বাভাবিক স্বাস্থ্যসেবা চালুর মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। পেছনের দিকে একটি বারান্দায় ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণের কাজ চলছে। কেন্দ্রের বিভিন্ন অংশে সংস্কারকাজ চললেও ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনো স্পষ্ট।



