National
বারবার জ্ঞান হারাচ্ছেন মা, জ্ঞান ফিরলেই ছেলেকে এনে দেওয়ার দাবি জানাচ্ছেন
‘আঁর ফোয়া নির্দোষ। ফোয়ারে জোর গরি তুলি লই যাই মারি ফেলাইয়ে। আঁর ফোয়ারে আনি দ তোঁয়ারা।’ ছেলের জন্য এভাবেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আহাজারি করছিলেন নিহত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম ওরফে জিসানের মা মিনু আকতার (৫০)। শোকে কখন
লেখক এস এম হানিফ103K বার পড়া

‘আঁর ফোয়া নির্দোষ। ফোয়ারে জোর গরি তুলি লই যাই মারি ফেলাইয়ে। আঁর ফোয়ারে আনি দ তোঁয়ারা।’ ছেলের জন্য এভাবেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আহাজারি করছিলেন নিহত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম ওরফে জিসানের মা মিনু আকতার (৫০)। শোকে কখনো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন তিনি। জ্ঞান হারাচ্ছিলেন ক্ষণে ক্ষণে। জ্ঞান ফিরলেই তাঁর একটাই আকুতি, ‘আমার ছেলেকে এনে দাও।’
ইসফাতুল ইসলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত রোববার রাতে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চার ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।



