National
‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত গার্গীর চিকিৎসায় সহায়তা দরকার
পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট রোডের গার্গী চ্যাটার্জী কথা (২৫) অ্যাডভান্সড স্টেজের ‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যে তাঁর পরিবারের ৩৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন ভারতের চেন্নাইয়ের অ্য
লেখক প্রতিনিধি55K বার পড়া

পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট রোডের গার্গী চ্যাটার্জী কথা (২৫) অ্যাডভান্সড স্টেজের ‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যে তাঁর পরিবারের ৩৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হিপ জয়েন্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করতে আরও প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।
গার্গীর বাবা ২০১৮ সালে মারা যান। বর্তমানে মা ও স্বামীকে নিয়ে তাঁর পরিবার। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।



