National
মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল তিন কিশোর বন্ধু, বাসের ধাক্কায় গেল প্রাণ
বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক165K বার পড়া

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৪) ও পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী আটিপাড়া এলাকার ব্যবসায়ী সেলিম সরদার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক সৌরভ, আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।



