National
কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার পুলিশ সুপার
কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, ‘কোনো ধরনের কেউ চাপ নাই। আজ পর্যন্ত আমাকে কেউই ফোন দেয় নাই। সবাই সাধুবাদ জানিয়েছে। কেউ চাপ দিলে আমি আপ
লেখক প্রতিনিধি130K বার পড়া

কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, ‘কোনো ধরনের কেউ চাপ নাই। আজ পর্যন্ত আমাকে কেউই ফোন দেয় নাই। সবাই সাধুবাদ জানিয়েছে। কেউ চাপ দিলে আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেব।’
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আজ সোমবার দুপুরে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এ কথা বলেন। নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে অ্যাপটি চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন।



