National
বাংলাদেশ–মালয়েশিয়া পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন নেটওয়ার্কের যাত্রা
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে নতুন একটি নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক (এমবিটিএসিএন) নামে এ
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে নতুন একটি নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক (এমবিটিএসিএন) নামে এই নেটওয়ার্ক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
আজ সোমবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে এমবিটিএসিএনের উদ্বোধন করা হয়। ‘ব্রিজিং পিপল, সেলিব্রেটিং কালচার, ইন্সপায়ারিং ট্যুরিজম’ স্লোগানকে সামনে রেখে নেটওয়ার্কটি কাজ করবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।



