জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে ‘ক্যানসার চিকিৎসায় আইজিআরটি এবং রেডিওথেরাপির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের শতাধিক রেডিয়েশন অনকোলজিস্ট, ফিজিসিস্ট ও টেকনলোজিস্ট অংশ নেন।
কর্মশালায় ইমেজ-গাইডেড রেডিওথেরাপির (আইজিআরটি) ব্যবহারিক প্রয়োগ ও সমসাময়িক ক্লিনিক্যাল চর্চা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব পায় রেডিওথেরাপিতে গতিজনিত বিচ্যুতি সংশোধন এবং চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা।