National
দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় শুনানি হয়নি, নতুন তারিখ ধার্য
সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়নি। আগামী ২৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক126K বার পড়া

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়নি। আগামী ২৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনাল-২–এর অপর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় আজ উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতির কারণে আদালত অবমাননার এ মামলার শুনানি হয়নি।


