National
সড়ক–বাড়িতে সিসিটিভি ক্যামেরা: হ্যাকার ওহিদুলসহ ৬ আসামি কারাগারে
নাটোরে গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজ বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো ওহিদুল মোল্লাসহ ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হাজির করা হলে লালপুর আমলি আ
লেখক প্রতিনিধি153K বার পড়া

নাটোরে গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজ বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো ওহিদুল মোল্লাসহ ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হাজির করা হলে লালপুর আমলি আদালতের বিচারক সাদ্দাম হোসেন তাঁদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত ৯টার দিকে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
নাটোরে হ্যাকিং কার্যক্রম ও মাদক ব্যবসার অভিযোগে করা মামলায় আলামিন (২৩) নামের এক পুলিশ কনস্টেবলসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই ওহিদুল মোল্লার সহকারী বলে জানিয়েছে পুলিশ।


