National
ছোটবেলায় প্রথম আলোর ছবি দেখত, এবার তাদের অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত গ্লোরিয়া
আগের রাতে বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালেও আকাশ ছিল মেঘলা। এর মধ্যেই মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী থেকে ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আসে গ্লোরিয়া। প্রথম আলোর আয়োজনে এবারের জিপিএ-৫ পাওয়া ক
লেখক প্রতিনিধি163K বার পড়া

আগের রাতে বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালেও আকাশ ছিল মেঘলা। এর মধ্যেই মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী থেকে ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আসে গ্লোরিয়া। প্রথম আলোর আয়োজনে এবারের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিচ্ছে সে।
ছোটবেলায় বাবাকে প্রথম আলো পড়তে দেখে পত্রিকার পাতা উল্টে শুধু ছবিগুলো দেখত গ্লোরিয়া। ধীরে ধীরে প্রথম আলো ও কিশোর আলোর নিয়মিত পাঠক হয়ে ওঠে সে। তাই প্রথম আলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসে বেশ উচ্ছ্বসিত গ্লোরিয়া।


