ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় স্লুইসগেটের (জলকপাট) নিচে পানিতে ভাসতে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে স্থানীয় লোকজন ড্রামটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ও এর ভেতরে থাকা মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরনে কালো প্যান্ট ছিল।