কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ ওরফে রুহিকে (৬৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে থানা হেফাজতে নিয়ে এসেছে পুলিশ।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপন করে ছিলেন মোশতাক আহমেদ। স্থানীয় ছাত্রদল, যুবদলের নেতা–কর্মীরা তাঁকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।