National
এবার ইউপি নির্বাচনে যেসব প্রতীক থাকছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এটি ছাড়াও বেশ কিছু পরিবর্তন এনে ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করেছে ইসি। সেখানে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদ
লেখক বিশেষ প্রতিবেদক129K বার পড়া
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এটি ছাড়াও বেশ কিছু পরিবর্তন এনে ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করেছে ইসি। সেখানে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রতীকও সংরক্ষণ করা হয়েছে। এবারের ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।
১৬ সেপ্টেম্বর সই করা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এত দিন ইউপি নির্বাচনে লড়তে চেয়ারম্যান পদে জামানত ছিল ৫ হাজার এবং সদস্য পদে ১ হাজার টাকা। এখন সেটি বাড়িয়ে চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা করা হয়েছে।


