National
বালু দিয়ে নদী ভরাট: প্রাণ-আরএফএলের দুই ব্যবস্থাপকসহ ৪ জনের কারাদণ্ড
বালু দিয়ে নদী ভরাটের দায়ে প্রাণ-আরএফএল গ্রুপের দুই ব্যবস্থাপক (অ্যাডমিন) মো. ফয়সাল মাহমুদ ও সরওয়ার জাহানকে তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে বালু বহনের কাজ করা ব্যবসাপ্রতিষ্ঠান সোহা মেসার্স মদিনার পথ
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

বালু দিয়ে নদী ভরাটের দায়ে প্রাণ-আরএফএল গ্রুপের দুই ব্যবস্থাপক (অ্যাডমিন) মো. ফয়সাল মাহমুদ ও সরওয়ার জাহানকে তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে বালু বহনের কাজ করা ব্যবসাপ্রতিষ্ঠান সোহা মেসার্স মদিনার পথের মালিক মুক্তার হোসেন ও নাজমুল আলম নাহিদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


