National
মেঘনায় ধরা পড়ল তিন কেজি ওজনের ইলিশ, ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি
মেঘনা নদীতে আজ বুধবার সকালে এক জেলের জালে তিন কেজি ওজনের বড় আকারের ইলিশ ধরা পড়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ইলিশটি আনা হলে উৎসুক জনতা ভিড় করেন দেখতে। ৩ কেজি ওজনের বিশালাকৃতির মাছটি বিক্রি হয়েছে ১
লেখক নিজস্ব প্রতিবেদক141K বার পড়া

মেঘনা নদীতে আজ বুধবার সকালে এক জেলের জালে তিন কেজি ওজনের বড় আকারের ইলিশ ধরা পড়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ইলিশটি আনা হলে উৎসুক জনতা ভিড় করেন দেখতে। ৩ কেজি ওজনের বিশালাকৃতির মাছটি বিক্রি হয়েছে ১০ হাজার ৯০০ টাকায়।
স্থানীয় মৎস্য আড়তদার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকালে জাহেদ মাঝির জালে মেঘনা নদীতে ইলিশটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সালাউদ্দিন মেম্বারের আড়তে নিয়ে আসা হয়। আড়তে নিয়ে আসার পরই শুরু হয় প্রকাশ্য নিলাম বা ‘ডাক’। হ্যান্ডমাইকে যখন একে একে মাছটির দাম হাঁকা হচ্ছিল, তখন ঘাটে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অবশেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিশু ব্যাপারী।


