National
নারায়ণগঞ্জে পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দলের নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেক
লেখক প্রতিনিধি126K বার পড়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল। তিনি নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


