বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। একই সঙ্গে তাঁরা পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের কথাও বলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমান ও রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এ বৈঠক হয়।