National
‘গ্যাস আছে, ফোঁস ফোঁস কইরা বাহির হয়; বোতলগুলি নিয়া যান’
‘অনেক দূরে দূরে বোতলগুলি ছড়ায় রইছে। আবার কিছু খণ্ড খণ্ডও আছে। বোতলের মধ্যে গ্যাস আছে, ফোঁস ফোঁস কইরা বাহির হয়। বোতলের কাছে যাওন যায় না, গন্ধ। আপনারা বোতলগুলি নিয়া যান’—এভাবেই কথাগুলো বলছিলেন আশুলিয়ায় জামগড়া এলাকার বাসিন্
লেখক শামসুজ্জামান153K বার পড়া

‘অনেক দূরে দূরে বোতলগুলি ছড়ায় রইছে। আবার কিছু খণ্ড খণ্ডও আছে। বোতলের মধ্যে গ্যাস আছে, ফোঁস ফোঁস কইরা বাহির হয়। বোতলের কাছে যাওন যায় না, গন্ধ। আপনারা বোতলগুলি নিয়া যান’—এভাবেই কথাগুলো বলছিলেন আশুলিয়ায় জামগড়া এলাকার বাসিন্দা জহির মীর।
গত রোববার সন্ধ্যায় ওই এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। একাধিক সিলিন্ডার ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ গজের বেশি দূরত্বে আবাসিক এলাকা, ভবনের ছাদে গিয়ে ছিটকে পড়ে। কোথাও আবার টিনের চালা ফুটো করে ঢুকে যায়। ঘটনার পর এখন পর্যন্ত এসব সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়নি।


