National
ধানমন্ডিতে চালু হলো উইংসের নতুন আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে মঙ্গলবার থেকে চালু হলো উইংস লার্নিং সেন্টারের আধুনিক কম্পিউটারভিত্তিক আইইএলটিএস (আইসিও) পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত
লেখক নিজস্ব প্রতিবেদক81K বার পড়া

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে মঙ্গলবার থেকে চালু হলো উইংস লার্নিং সেন্টারের আধুনিক কম্পিউটারভিত্তিক আইইএলটিএস (আইসিও) পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে নিজস্ব ভবনে কেন্দ্রটির আধুনিকায়ন করা হয়েছে।
নতুন এই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন আধুনিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষার কক্ষ, শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা, মৌখিক পরীক্ষার জন্য শব্দনিরোধক কক্ষ এবং শ্রবণ পরীক্ষার জন্য উন্নত মানের হেডফোন। রয়েছে আধুনিক কম্পিউটার ও পরীক্ষার্থীদের জন্য পৃথক কর্মস্থান। পর্যাপ্ত আলো-বাতাস ও শীতাতপনিয়ন্ত্রিত পরীক্ষাকক্ষও রয়েছে।


