National
নিখোঁজের দুদিন পর ধানমন্ডির লেকে মিলল মরদেহ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছিল কলাবাগানে। আজ মঙ্গলবার সকাল
লেখক বিশেষ প্রতিবেদক90K বার পড়া

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছিল কলাবাগানে। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ধানমন্ডি থানার পুলিশ বলছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল আসে। ধানমন্ডি লেকে এক ব্যক্তির লাশ ভাসছে বলে জানানো হয়। এই খবর পেয়ে ধানমন্ডির ১০ নম্বর সড়কের একটি হোটেলের পেছনের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তাঁর নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে মুঠোফোনের মাধ্যমে তাঁর স্ত্রীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন।


