National
জ্বালানির দাম বাড়তেই দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি এসি বাসে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন মুজাহিদ ইসলাম। কত টাকা নিল জানতে চাইলে তিনি বলেন, ১ হাজার ৮০০ টাকা। কয়েক দিন আগেও একই বাসে ১ হাজার ৬০০ টাকায় টিকিট কেটেছিলেন বলে জানান মুজাহি
লেখক নিজস্ব প্রতিবেদক147K বার পড়া
ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি এসি বাসে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন মুজাহিদ ইসলাম। কত টাকা নিল জানতে চাইলে তিনি বলেন, ১ হাজার ৮০০ টাকা। কয়েক দিন আগেও একই বাসে ১ হাজার ৬০০ টাকায় টিকিট কেটেছিলেন বলে জানান মুজাহিদ।
আজ মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় মুজাহিদের সঙ্গে। তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি বাসের কাউন্টার ঘুরেছি। কিন্তু এসি বাসের সব কটিই ভাড়া ১০০ থেকে ২০০ টাকা বেশি নিচ্ছে।’ আসন ও সময় পছন্দ হওয়ায় তিনি ইম্পেরিয়াল এক্সপ্রেসের টিকিট কেটেছেন বলেও জানান।


