National
‘আমি কেন পারব না, এই জেদই আমাকে সফলতা এনে দিয়েছে’
‘অন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি জিপিএ–৫ পেতে পারে, ভালো ফল করতে পারে, আমি কেন পারব না? আমি কেন কৃষক বাবা ও গৃহিণী মায়ের মুখ উজ্জ্বল করতে পারব না? এই জেদ থেকে আমি পড়ালেখায় মনোযোগ দিই। যদিও আমার বাবার পক্
লেখক নিজস্ব প্রতিবেদক82K বার পড়া
‘অন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি জিপিএ–৫ পেতে পারে, ভালো ফল করতে পারে, আমি কেন পারব না? আমি কেন কৃষক বাবা ও গৃহিণী মায়ের মুখ উজ্জ্বল করতে পারব না? এই জেদ থেকে আমি পড়ালেখায় মনোযোগ দিই। যদিও আমার বাবার পক্ষে পড়ালেখার খরচ জোগানো ততটা সহজ ছিল না। শেষ পর্যন্ত সফলতা এসেছে। আমি জিপিএ–৫ পেয়েছি।’
আজ মঙ্গলবার সকালে নোয়াখালীতে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতি তুলে ধরে কৃতী শিক্ষার্থী ইসরাত জাহান লাবনী। লাবনী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে।


