National
মায়ের সঙ্গে হেঁটে, ইজিবাইকে অনুষ্ঠানস্থলে প্রাচুর্য
সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে অন্য রকম উচ্ছ্বাস। অনুষ্ঠানে অংশ নিতে ভোরেই প্রত্যন্ত এলাকা থেকে রওনা হয় অনেক শিক্ষার্থী। অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই বারহাট্টা উপজেলার কাশবন গ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে আসে প্রাচুর্
লেখক প্রতিনিধি39K বার পড়া

সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে অন্য রকম উচ্ছ্বাস। অনুষ্ঠানে অংশ নিতে ভোরেই প্রত্যন্ত এলাকা থেকে রওনা হয় অনেক শিক্ষার্থী। অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই বারহাট্টা উপজেলার কাশবন গ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে আসে প্রাচুর্য দেবনাথ। ভোরে বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো যানবাহন না পেয়ে মায়ের সঙ্গে অনেকটা পথ হেঁটে ও ইজিবাইকে অনুষ্ঠানস্থলে আসে সে।
সংবর্ধনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত কাশবন উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া প্রাচুর্য দেবনাথ। প্রাচুর্য বলল, ‘অনুষ্ঠানে আসার জন্য রাতে খুব কম ঘুম হয়েছে। বারবার মুঠোফোনে সময় দেখছিলাম, কখন সকাল হবে।’


