National
নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল স্কুলছাত্রের বস্তাবন্দী মরদেহ
তিন দিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের শিশু ইসমাইল। স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, মাইকিং করেছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার সকালে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপা
লেখক প্রতিনিধি45K বার পড়া

তিন দিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের শিশু ইসমাইল। স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, মাইকিং করেছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার সকালে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খালে বস্তাবন্দী অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে (২২) আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মো. ইসমাইল (৭)। সে মুসলিমপাড়া এলাকার আকবর হোসেনের ছেলে।


