National
আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গত রোববার সন্ধ্যায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে
লেখক নিজস্ব প্রতিবেদক75K বার পড়া

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গত রোববার সন্ধ্যায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ জানায়, অপরাধজনক নরহত্যার মামলা করা হয়েছে। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভ্যার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে ছড়িয়ে পড়ে।


