National
বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসহ বিভিন্ন দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ পরিবারের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ হওয়া পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ হওয়া পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


