National
‘আমি বাড্ডায় গুলিবিদ্ধ হই, দায়ী মেনন–কামরুল’
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনে কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিবরণ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মো. নবী হোসেন। ওই ঘটনার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খা
লেখক নিজস্ব প্রতিবেদক186K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনে কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিবরণ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মো. নবী হোসেন। ওই ঘটনার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কাঠগড়ায় সরাসরি দায়ী করেছেন তিনি।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই জবানবন্দি গ্রহণ করা হয়। গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মেনন ও কামরুলের বিরুদ্ধে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নবী হোসেন। এ সময় ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় এ দুই আসামি উপস্থিত ছিলেন।


