National
বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিশুকে আট ঘণ্টা আটকে রাখা হয়েছিল গুদামে
বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে আটকে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন কিশোর তাদের ডেকে নিয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর পাশের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি মুরগি
লেখক প্রতিনিধি71K বার পড়া

বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে আটকে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন কিশোর তাদের ডেকে নিয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর পাশের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি মুরগির খামারের গুদাম থেকে তাদের উদ্ধার করেন অভিভাবকেরা।
গতকাল সোমবার এ ঘটনা ঘটে। রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা। এতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


