National
টাঙ্গাইলে এই প্রথম খান পরিবারের কেউ আদালতে দণ্ড পেলেন
প্রায় চার দশক ধরে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিল টাঙ্গাইলের ‘খান পরিবার’। এসব ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাও হয়। তবে এত দিন কারও সাজা হয়নি। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান রফ
লেখক কামনাশীষ শেখর69K বার পড়া

প্রায় চার দশক ধরে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিল টাঙ্গাইলের ‘খান পরিবার’। এসব ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাও হয়। তবে এত দিন কারও সাজা হয়নি। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় ওই পরিবারের ছোট ছেলে সানিয়াত খানের (বাপ্পা) মৃত্যুদণ্ড হয়। ফলে প্রথমবারের মতো এই পরিবারের কোনো সন্তান সাজা পেলেন।
টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফয়সাল আল মামুন গতকাল সদর উপজেলার দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল হত্যা মামলায় ওই রায় দেন। রায়ে সানিয়াতসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দেওয়া হয়। রফিকুল সদর উপজেলা বিএনপির সহসভাপতিও ছিলেন।


