National
নজর রাখতে হবে মূল্যস্ফীতি যেন বেশি না বাড়ে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই দেশে দাম বাড়ানোর বিকল্প ছিল না। ইরান যুদ্ধের আগে পরিশোধিত জ্বালানি তেলের যে দাম ছিল, এখন সেই দামের চেয়ে বেড়েছে ৪৩ শতাংশ। এর পাশাপাশি বেড়েছে জ্বালানি তেল পরিবহন খ
লেখক জাহিদ হোসেন116K বার পড়া

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই দেশে দাম বাড়ানোর বিকল্প ছিল না। ইরান যুদ্ধের আগে পরিশোধিত জ্বালানি তেলের যে দাম ছিল, এখন সেই দামের চেয়ে বেড়েছে ৪৩ শতাংশ। এর পাশাপাশি বেড়েছে জ্বালানি তেল পরিবহন খরচ। পাশাপাশি অন্যান্য আমদানি খরচও বেড়েছে। এখন হুতিদের কারণে আরও অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন অবস্থায় রোববার ডিজেল, পেট্রল, অকটেনের দাম বাড়ানো হয়েছে।
দেশে জ্বালানি তেলের দাম এখন কম রাখলে সরকারকে বেশি ভর্তুকি দিতে হবে। সরকারের আর্থিক সংগতি সেই অবস্থায় নেই। ডিজেলের দাম বেড়েছে। এই ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর প্রভাবও বেশি।


