National
রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুকে আলোচনা, গৌরীপুরের এসি ল্যান্ডকে ২০ দিনের মাথায় প্রত্যাহার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব নেওয়ার প্রায় ২০ দিনের মাথায় প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস
লেখক নিজস্ব প্রতিবেদক109K বার পড়া

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব নেওয়ার প্রায় ২০ দিনের মাথায় প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ।


