National
সাতক্ষীরার গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন, বিচারের দাবি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে জানাজা শেষে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন কর
লেখক প্রতিনিধি61K বার পড়া

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে জানাজা শেষে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে রাত ১১টার দিকে কপোতাক্ষ নদ পেরিয়ে ট্রলারে করে মরিয়মের মরদেহ গাবুরায় আনা হয়। তাঁর মরদেহ আনার খবরে নদের তীরে ভিড় করে এলাকাবাসী। এ সময় মরদেহের সঙ্গে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ, মা, দাদি, নানিসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।


